ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা

ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা




ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে আরেক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

গত বুধবার (৬ মে) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাজী আশিক বাহার।

আদালত সূত্র জানায়, সাতবাড়ীয়া এলাকায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন মোঃ মজনু মিয়া (২৭)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই-এর অনুমোদন না থাকায় কারখানা মালিক মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ওজনে কারচুপির দায়ে শাহাদাত হোসেন নামে অন্য একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তৈরি করা এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও মানহীন বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে নষ্ট ও ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার খায়রুল ইসলাম ও পরিদর্শক আশিফ করিম। জনস্বার্থে এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৬   ২০১ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ