ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

পিরোজপুর: কাউখালী উপজেলা থেকে বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন জরুরি কাজ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা থেকে বরিশালে যেতে হলে যাত্রীদের প্রথমে স্থানীয় পরিবহনযোগে অন্য এলাকায় গিয়ে সেখান থেকে বাস ধরতে হয়। এতে করে যাত্রাপথ দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই ভ্রমণ বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী যাত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, “সরাসরি বাস না থাকায় আমাদের দুই থেকে তিনবার গাড়ি পরিবর্তন করতে হয়। এতে সময় বেশি লাগে এবং ভাড়াও বেশি গুনতে হয়।”
আরেক যাত্রী সেতারা বেগম বলেন, হাসপাতালে যেতে হলে খুব ভোগান্তিতে পড়তে হয়। অসুস্থ মানুষ নিয়ে একাধিক যানবাহনে ওঠানামা করা খুবই কষ্টকর।
এলাকাবাসীর দাবি, কাউখালী থেকে বরিশাল রুটে দ্রুত নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালু করা হোক। এতে করে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৪   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ