ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দরিদ্রের কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে ভেড়ামারায় ‘জিয়া খাল’ পুনঃখনন

দরিদ্রের কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে ভেড়ামারায় ‘জিয়া খাল’ পুনঃখনন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


দরিদ্রের কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে ভেড়ামারায় ‘জিয়া খাল’ পুনঃখনন

কুষ্টিয়া: ভেড়ামারায় অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়নে ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। ২০২৫-২৬ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে এলাকার ১৭৮ জন অতি দরিদ্র মানুষ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পথ সুগম হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে প্রকল্পের চলমান কাজ সরজমিনে পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. গাজী আশিক বাহার। তিনি খালের খনন কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কর্মরত শ্রমিকদের সাথে কাজের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডা. গাজী আশিক বাহার বলেন, “সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প একদিকে যেমন প্রান্তিক মানুষের তাৎক্ষণিক আয়ের উৎস তৈরি করছে, অন্যদিকে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখছে।” কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে গিয়েছিল। ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো। এই পুনঃখনন কাজ শেষ হলে এলাকার সেচ সুবিধা ব্যাপক বৃদ্ধি পাবে এবং কৃষিজমির উৎপাদনশীলতা বহুগুণ বাড়বে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৩   ১০৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ