ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে ভাড়া বাসায় দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার হত্যার অভিযোগ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

নবীগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


নবীগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ
হবিগঞ্জ: নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণীর ছাত্রী (৯)কে ধর্ষণ করেছে ২ লম্পট। ভিক্টিম ছাত্রীকে সোমবার(২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার (২৪ মে) বিকালে একটি সরকারী প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় মেয়েটির কান্নার শব্দ শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পিতা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে আহত ভিক্টিম শিশুকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ধর্ষিতার মা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়েটি মজা খাওয়ার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ধর্ষিতার বাবা বলেন, আমার অবুঝ মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
এ ব্যাপারে ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩০   ১৬১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● লালমোহনে ভাড়া বাসায় দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার হত্যার অভিযোগ
● মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার
● মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
● রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী
● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর



আর্কাইভ