ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


 মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

ভোলা: নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের ২য় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইন উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মো. রফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারা বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প চলমান রয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশে প্রথম শুরু হয় ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। তখন কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়।

সফলতার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রমটি চলমান রয়েছে। বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংযোগ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি রাজস্ব খাতে নেয়ার জন্য কাজ চলমান রয়েছে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারে রয়েছে। আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।
মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মডেল মসজিদের ইমাম নাইমুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪৭   ৭৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ