ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

পিরোজপুর: কাউখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোঃ শহিদুল ইসলাম (৬৮) নামে এক পাদুকা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান এলাকায় সরকারি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে খালের ওপারের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার উজিয়ালখান এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ের একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার জন্য কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় পথচারী মোঃ মাহফুজুর রহমান বলেন, মোটরসাইকেলটি খুব দ্রুতগতিতে চলছিল। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি দুই জন লোক গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৯   ১১৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ