ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে পাগলা মহিষ জবাই করে মাংস বিক্রি

আড়াইহাজারে পাগলা মহিষ জবাই করে মাংস বিক্রি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬


আড়াইহাজারে পাগলা মহিষ জবাই করে মাংস বিক্রিনারায়ণগঞ্জ: আড়াইহাজারে পাগলা মহিষের আক্রমনে এগারো জন আহত হওয়ার পর মহিষটি জবাই করে মাংস বিক্রি করে দেয়া হয়েছে। সোমবার সকালে এ ঘটনায় মহিষটির মালিক থানায় অভিযোগ করে। এর আগে রোববার ওই গ্রামের একটি পাগলা মহিষ আক্রমন করলে শিশুসহ অন্তত ১১জন গুরুতর আহত হওয়ার জেরে হাইজাদী ইউনিয়নে উপজেলার উদয়দি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ মে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকা এলাকার আলী আকবরের খামার থেকে একটি মহিষ নিখোঁজ হয়। সেটি একই উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় গিয়ে রোববার স্থানীয়দের আক্রমন করে। এতে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন- উপজেলার বড়ইকান্দি গ্রামের রাজিব মিয়া, দরিয়াবাদ এলাকার সাদমান হোসেন, বল্লভদী কান্দা এলাকার মাসুম মিয়া, আলমগীর হোসেন, দরিয়াবাদ এলাকার মেহেদী হাসান, শরিফ মিয়া মোঃ জাকারিয়া, ইসমাইল হোসেন, ইব্রাহিম মিয়া এবং ফজলে রাব্বি। এদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে রোববার স্থানীয়রা পাগলা মহিষটি আটক জবাই করে। পরে গোশত বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মহিষটির মালিক এতে রাজি না হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

মহিষটির মালিক আলী আকবর জানান, মহিষটি খামার থেকে নিখোঁজ হওয়ার পর চরিদিকে সন্ধান করতে থাকি। পরে রোববার জানতে পারি মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। পরে স্থানীয়রা তাকে না জানিয়ে মহিষটিকে জবাই করে ফেলে।

এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫০   ৮৯ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ