ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে যুবদল নেতাকে টাকা না দেয়ায় দোকানে হামলা

আড়াইহাজারে যুবদল নেতাকে টাকা না দেয়ায় দোকানে হামলা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


আড়াইহাজারে যুবদল নেতাকে টাকা না দেয়ায় দোকানে হামলা
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে স্থানীয় যুবদল নেতাকে চাঁদা না দেয়ায় দোকান হামলা করেছে। বুধবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার সালাউদ্দিন মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে পুরিন্দা বাজারে সালাউদ্দিন মিয়ার দোকানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিপন মিয়া ও তার সহযোগীরা এ হামলা চালায়।
ভূক্তভোগী দোকানদার সালাউদ্দিন মিয়া জানান, পুরিন্দা বাজারে তার বাবা শাহজাহান মিয়ার একটি মার্কেট রয়েছে। এই মার্কেটেই তিনি একটি মুদি মনিহারী দোকান পরিচালনা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিপর্তনের পর থেকে সাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদল নেতা মো. রিপন ‍মিয়া পুরিন্দা বাজারে দাপট শুরু করে। বিভিন্ন অজুহাতে রিপন তার কাছ থেকে এগারো লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। এর মধ্যে দোকান থেকে সে দুই লাখ ৫০ হাজার টাকা মালামাল নিয়ে টাকা দিচ্ছেনা।

দোকান বাকি টাকা না দিয়ে মঙ্গলবার রাতে ফের তিনি (রিপন) দোকানে আসলে আরও সদাই নিতে চায়। পাওনা টাকা চাইলে তার কাছ থেকে এগারো লাখ টাকা পাওনা আছে বলে দাবী করে। এমনকি লোকজন সাথে নিয়ে তিনি ধারালো অস্ত্র নিয়ে তার দোকানে হামলা করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে তাকে ভিতরে বন্ধি রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে দেয়। পরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্বে হস্তক্ষেপে তার দোকান খোলা হয়। হামলায় আহতদের মধ্যে সারোয়ার হোসেন (২৮) নামে স্থানীয় একজন তাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার সালাউদ্দিন মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার্স ইনচার্জ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাঁদাবাজির বিষয়টি মিথ্যা ও বানোয়াট উল্লেখ এ ব্যপারে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিপন মিয়া জানান, তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে সালাউদ্দিন তাকে ভালোবেসে ধর্মের ভাই ডাকতো। ভাই হিসেবে সালাউদ্দিনকে দোকান ভালোভাবে পরিচালনার জন্য তিনি দুই দফা পাঁচ লাখ করে দশ লাখ দিয়েছেন। এই টাকার থেকে সে ইতিমধ্যে দুই লাখ টাকার মত প্রদান করে। মঙ্গলবার সন্ধায় সালাউদ্দিনের কাছ থেকে পাওনা টাকা চাইলে সে তাকে ধারলো অস্ত্র দেখায়। ভিডিওতে যে অস্ত্রটি দেখা গেছে সেটি সালাউদ্দিনের। দোকানে সে সবসময় অস্ত্র রাখতো। সেই অস্ত্র দিয়ে আমাকে তাড়া করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১২:১২   ১৩০ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ