ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, ভর্তি রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিভিল সার্জন। এ সময় রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে সরাসরি মতামত নেন তিনি।

হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, “একটি চক্র বেসরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালকে জিম্মি করে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ শুনে আসছি। আজ আকস্মিক পরিদর্শনে এসে সেই অভিযোগের সত্যতা দেখতে পেলাম। রোগীদের স্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের সেবাকে বাধাগ্রস্ত করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।পরে সিভিল সার্জন ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি নিরাময় ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকটির চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।

সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শনে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা রোগীদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২২:২২   ৯৭ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ