ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার-পাইপ ভাঙচুর রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ ভূঞাপুরের যুবক অস্ত্রসহ ঢাকায় আটক কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শণ উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে ২০ লাখ টাকার জন্য লন্ডনীর মার্কেট দখল

নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে ২০ লাখ টাকার জন্য লন্ডনীর মার্কেট দখল


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে ২০ লাখ টাকার জন্য  লন্ডনীর মার্কেট দখল

হবিগঞ্জ: নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া স্কোয়ারে জায়গা ক্রয় করে বিপাকে পড়েছেন এক লন্ডন প্রবাসী। তিনি জায়গা ক্রয় করে নিজের নামে নামজারি করেও জায়গার দখল পাচ্ছেন না কতিপয় চাঁদাবাজের কারনে। এবিষয়ে নবীগঞ্জ থানায় চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মামলা করে উল্টো তাদের হুমকির মুখে পালিয়ে ভেড়াচ্ছেন। এবিষয়ে গতকাল বৃহস্পতিবার রাত ব্যাপী হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান দিয়ে কোন চাঁদাবাজকে গ্রেফতার করতে পারেননি।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ব্যস্ততম এলাকা আউশকান্দি কিবরিয়া চত্বরে আউশকান্দি মৌজার নজিম উল্লাহ স্ত্রী লন্ডন প্রবাসী রাশেদা বেগম তার কাবিনের ২৭ শতক জায়গা নবীগঞ্জ উপজেলা শহরের স্কাইলাইট টাওয়ারের বাসিন্ধা লন্ডন প্রবাসী মোহন মিয়া ক্রয় করেন। উক্ত জায়গার উপর একটি টিনশেট মার্কেট রয়েছে। ১২টি দোকান কোটা ভাড়া দেয়া হয়েছে। উক্ত মার্কেটের দেখা শোনা ও ভাড়া তোলার জন্য কেয়ারটেকার ছিলেন, আউশকান্দি গ্রামের বাসিন্ধা আব্দুল জব্বার ও আবুল খায়ের। তারা মার্কেট বিক্রির পরে রাশেদা বেগম ও মোহন মিয়ার কাছে ২০ লক্ষ টাকা চাঁদাদাবি করেন। তারা এই টাকা দিতে অস্বীকার করলে তারা বিভিন্ন ভাবে হুমকি দেন।

আব্দুল জব্বারের ছেলে তানজিদ ও আবুল খয়েরের ছেলে তোফায়েল কয়েকদিন পূর্বে লন্ডন প্রবাসী মোহন মিয়াকে আউশকান্দি বাজারে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারার জন্য ভূ-দৌড় দেন। পরে মোহন মিয়া পালিয়ে গিয়ে নবীগঞ্জ থানায় বিষয়টি জানান। বর্তমানে উক্ত মার্কেটটি আব্দুল জব্বার ও আবুল খায়েরের লোকজন জোর দখল করে রেখেছে। নবীগঞ্জ থানায় ১৫জনের বিরুদ্ধে মামলা রের্কড করা হয়। এবিষয়টি মোহন মিয়া হবিগঞ্জ পুলিশ সুপার কে জানালে তিনি গতকাল রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শামীম হাসানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পাঠান । খবর পেয়ে চাঁদাবাজ চক্র পালিয়ে যায়। কিন্তু এখনও মার্কেটের দখল তাদের কাছে রয়েছে। এবিষয়ে, মোহন মিয়া বলেন, আমি প্রবাসী নিরহ মানুষ, হালাল টাকা দিয়ে জায়গা ক্রয় করে এখন চাঁদাবাজরা অবৈধ ভাবে দখল করে আছে। তাদেরকে ২০ লক্ষ টাকা দিলে দখল ছাড়বে আর না হয় দখল দিবে না। আমি তাদের ভয়ে পালিয়ে ভেড়াচ্ছি।
এবিষয়ে হবিগঞ্জ ডিবির ওসি শামীম হাসান বলেন, আমরা অভিযান অব্যাহত রেখেছি। অপরাধিদের ধরতে তৎপরতা রয়েছে। অবৈধ ভাবে কেউ মার্কেট দখল করে রাখতে পারবে না।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, আমরা এই অবৈধ দখলদার চক্রের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা রের্কড করেছি। আসামি জামিনে থাকায় ধরতে পারছি না।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৫:১০   ৪৬ বার পঠিত  |         

----





শিরোনাম থেকে আরও...


রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত
লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার-পাইপ ভাঙচুর
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি
মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ



আর্কাইভ