ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালী: গলাচিপা উপজেলার চরকাজল গ্রামে বজ্রাঘাতে আলমগীর সরদার (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর সরদার পশ্চিম চরকাজল গ্রামের বাসিন্দা এবং মৃত আহমেদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নামাজ শেষে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দূর থেকে গরুগুলোকে একটি স্থানে জড়ো হয়ে থাকতে দেখে তারা সেখানে যান। কাছে গিয়ে আলমগীর সরদারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এদিকে মৃত্যু আলমগীরকে দাফনের জন্য প্রস্তুতি নিয়েছেন এলাকা এবং পরিবারোর লোকজন।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:১১:০১   ৯২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ