ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষাতগ্রস্ত দুই পরিবাররক ইউএনও’র আর্থিক সহায়তা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত কর্মশালায় তথ্য এসডিজি অর্জনে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, জয়ের প্রত্যাশা ভক্তদের

ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, জয়ের প্রত্যাশা ভক্তদের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, জয়ের প্রত্যাশা ভক্তদের

পাবনা: বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের কণ্ঠে ছিল ৬ষ্ঠ বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়।

শুক্রবার (৫ জুন) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ চত্বর থেকে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতা–কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মী সহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরাও তাদের প্রিয় দলের জার্সি গায়ে অংশ নেন। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।

ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ব্রাজিল ভক্ত হাফিজ আল-আফ্রিদী, হিরো খান, আদদান বাপ্পী, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, চায়ের দোকান কিংবা বাসা বাড়িতে মানুষ মেতে উঠেছে রেকর্ড ৪৮ টি দেশ নিয়ে প্রথম ২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনায়।

এই শোভাযাত্রা শুধু উৎসব নয়, রয়েছে একটি সচেতন উদ্যোগও।
এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হবে বলে বিশ্বাস আয়োজকদের।

ব্রাজিল ফুটবল দলের ভক্তদের শোভাযাত্রার অন্যতম আয়োজক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার ক্রীড়া সংগঠন, প্রথম শ্রেণির ফুটবল খেলার পরিচালক শেখ সাখাওয়াত হোসেন বলেন, আমরা বাংলাদেশ কে যেমন হৃদয়ে লালন করি। তেমনি ব্রাজিল এর খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা সত্যিই আমাদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের একত্রিত করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আসা করছি ব্রাজিল-ই চ্যাম্পিয়ন হবে।

ভাঙ্গুড়া উপজেলার প্রবীণ ব্রাজিল ফুটবল দলের সমর্থক প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের ফুটবল খেলাকে মনেপ্রাণে ভালোবাসি। নান্দনিক ফুটবলের জনক ও শৈল্পিক ফুটবলের জাদুকর রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আমাদের ভালবাসার দল ব্রাজিল। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা জানাতে আজকের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৮:৩৬   ৫৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম
ফাঁদে আটকা পরা বিরল প্রজাতির গন্ধ গোকুল অবমুক্ত
হাঁতুরি দিয়ে কৃষকের পা ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা
চাটমোহরে অভিযানে জব্দ ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস



আর্কাইভ