ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ ভূঞাপুরের যুবক অস্ত্রসহ ঢাকায় আটক কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শণ উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা নবীনগরে আধিপত্য বিস্তারের সংঘর্ষের ঘটনায় নিহত ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা

প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা

ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ ও নগরবাসীকে পরিবেশ সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে গাছের চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর টি অ্যান্ড টি মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ঢাকা মহানগরী উত্তর যুব-ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড.মোস্তফা ফয়সাল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক,প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যুব বিভাগের সহ-সভাপতি ডা.মাঈনুদ্দীন,বনানী থানা আমীর মিজানুর রহমান খান।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জামায়াত ঢাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত হয়নি। বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগরী গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে।

পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুবসমাজকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে বেগবান করতে হবে। প্রতিটি ভবনে ছাদবাগান গড়ে তোলা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বর্জ্য পুনর্ব্যবহারে তরুণদের এগিয়ে আসতে হবে।

এ সময় সিটি আমীর রাজধানীতে বছরে অন্তত একদিন ‘যানবাহনমুক্ত দিবস’ পালনের দাবি জানিয়ে বলেন, ওই দিন যান্ত্রিক যানবাহনের পরিবর্তে সাইকেল ও পায়ে হাঁটার সংস্কৃতি উৎসাহিত করা হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নগরবাসীর সম্মিলিত উদ্যোগই একটি বাসযোগ্য ঢাকা গড়ার প্রধান উপায়।
সেলিম উদ্দিন ৩টি ফলজ,বনজ ও ওষুধী গাজ রোপন করে এবং হাতে প্লাস্টিকের বোতল নিয়ে উপস্থিত কয়েকজনকে গাছ উপহার দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১১   ৩২ বার পঠিত  |         

----





ঢাকা থেকে আরও...


রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি
মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
ভূঞাপুরের যুবক অস্ত্রসহ ঢাকায় আটক
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী



আর্কাইভ