ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


 পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালী: সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীতে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় বাসের চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫২   ১০৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ