ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষাতগ্রস্ত দুই পরিবাররক ইউএনও’র আর্থিক সহায়তা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত কর্মশালায় তথ্য এসডিজি অর্জনে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় থানায় মামলা

প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় থানায় মামলা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সানোয়ারা বেগম (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে নিহতের বড় ছেলে মো. মুজাহিদ অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় নিহতের স্বামীর নির্মাণাধীন একটি বাড়ির টিনশেড ঘর থেকে সানোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মামলা বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন।

নিহত সানোয়ারা বেগম বিশনন্দী মধ্যপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান আনিসের স্ত্রী ও একই এলাকার মৃত লাল মিয়ার মেয়ে।

নিহতের ছেলে মো. মুজাহিদ জানায়, তার বাবা মালেয়িশয়া প্রবাসী। তিনি ও তার ছোট ভাই মো. জাহিদ (১০) মাকে নিয়ে বিশনন্দী এলাকায় একত্রে বসবাস করে আসছিলেন। নতুন বাড়ি নির্মাণের জন্য বাড়ির পাশের চকে একখণ্ড জমি ক্রয় করেন। সেই ক্রয়কৃত জমির চারিপাশে নেট দিয়ে বেড়া দিয়ে নতুন একটি টিকের একচালা থাকার ঘর ও খালি জায়গায় ফলজ, বনজসহ বিভিন্ন জাকের চাড়া লাগানো হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তার মা সানোয়ারা বেগম সন্তানদের ঘুমিয়ে যেতে বলে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ওই রাতে বান্ধবী সুইটি আক্তারের বাড়িতে অবস্থান করবেন। পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করতে থাকেন।

বান্ধবী সুইটি বেগমের বাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তার মা সেখানে যাননি। খোজাখুজির একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নানী ছমিরুন বেগম ও মামাতো বোন তৈয়বা আক্তারকে সাথে নিয়ে তিনি বাড়ির পাশের চকে ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন একচালা টিনের ঘরে প্রবেশ করে। সেখানে তারা সানোয়ারা বেগমের মরদেহ দেখে চিৎকার করে উঠে। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোপালদী তদন্তে কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তিনি মামলায় উল্লেখ করেন তার মায়ের গলায় গোলাকৃতির কালচে দাগ রয়েছে। এমনকি মুখমণ্ডলে কালচে বর্ণ করা নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে।

নিহতের ভাই ছাদু মিয়া বলেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বোনের সঙ্গে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। মরদেহ উদ্ধারের সময় সেগুলোর কিছুই পাওয়া যায়নি। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মামলা দায়েরের পর বান্ধবী সুইটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ। খুব দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা যাবে বলে তিনি প্রত্যাশা করেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে তিনি রাজি হননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২২:৫৩   ৮৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর
আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা
ভূঞাপুরে ২ মাদক সেবীর জেল- জরিমানা
সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে
সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ



আর্কাইভ