ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআই ক্লোজড

চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআই ক্লোজড


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬


চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআই ক্লোজড
নারায়ণগঞ্জ: চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈন আহমেদকে অবশেষে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল জানান, তাকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে ক্লোজের বিষয়টি পুলিশের জন্য রুটিন কাজেরই অংশ বলে তিনি জানান।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি অভিযোগ অস্বীকার করে এসআই হাসনাঈদ আহমেদ বলেন, ‘ব্রাহ্মন্দী ইউনিয়নের খোঁজ নিয়ে দেখেন আমি জনগণের জানমাল নিরাপত্তার কিরকম কাজ করেছি। জনগণের নিরাপত্তায় কাজ করতে গিয়ে হয়তো যারা আমার জন্য সুবিধা ভোগ করতে পারে নাই, তারা আমার বিরেদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩২   ১০৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ