ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কলেজের ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র-ছাত্রী।বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা ঐ ছাত্রদল নেতা গ্রেফস্বাস দিলে গ্রেফতারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। পরে নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া উপস্থিত হয়ে ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল নেতা শাকিল আহমদকে গ্রেফতারের আস্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয়া হয়।
জানাযায়, গতকাল দুপুর ১ টার সময় ছাত্র- ছাত্রীরা আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী একটি বিষ্কোভ মিছিল বাহির করেন। পরে বিক্ষোভকারীরা আউশকান্দি বাজার পদক্ষিন করে কিবরিয়া চত্বরে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কে এক ছাত্রীকে উত্যক্ত ও হুমকির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আউশকান্দি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা আউশকান্দি কিবরিয়া চত্বরে অবস্থান নেয়। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য রোমান আহমদ, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম তালুকদার, যুন্ম সম্পাদক মুরশেদ আহমদ প্রমূখ। তাদের দাবি অভিযুক্ত ছাত্রদল নেতা শাকিল আহমেদকে দ্রুত গ্রেফতার এবং শাকিলের দায়ের করা মামলার প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, নবীগঞ্জ কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন শাকিল। গত ৭ জুন আউশকান্দি বাজার এলাকায় এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ঐ ছাত্রীর আত্বীয় স্বজন ঐ সময়ে শাকিলকে মারপিট করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাকিল বিষয়টি ভুল বুঝাবুঝি হিসেবে উল্লেখ করে বিষয়টি সমাধান হয়েছে বলে লাইভ করেন।
পরবর্তীতে শাকিলের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভে অংশ নেন। অবরোধ চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আস্বাস দেন তখন তার্ াঅবরোধ তুলে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৪:১৮ ১০৩ বার পঠিত | ● উত্যক্ত ● কলেজ ছাত্রী ● নবীগঞ্জ