ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


 আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করলেন ইউএনও

ঢাকা:দোহারে আগুনে পুড়ে যাওয়া ২টি পরিবারের বসতঘর পূর্ননির্মানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দোহার উপজেলা পরিষদের উদ্দ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ও ঢাকা জেলা বিএনপির মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা পৃথকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারে হাতে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক তুলে দেন।
অনুদানের চেক পেলেন উপজেলার নারিশা ইউনিয়নের মোহাম্মদ লিটনের স্ত্রী সূর্বনা বেগম(৪৫) ও একই ইউনিয়নের ঝনকি গ্রামের মৃত. আলী শিকদারের মেয়ে সাহিদা বেগম(৪০)।

জানা যায়, নারিশা ইউনিয়নের নারিশা ও ঝনকি গ্রামে পৃথক ঘটনায় গত ২৫ মার্চ ও ১৭ মে রাতে বাড়িতে বৈদ্যুতিক শকের কারণে আগুন লাগে।
এতে করে ২ পরিবারের ঘর, নগদ টাকা, ফার্নিচার, ধান চাউল সহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এঘটনা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের সহায়তা ফান্ড থেকে ২০ হাজার টাকার চেক তুলে দেন আগুনে ক্ষতিগ্রস্থ ২ পরিবারের হাতে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা। এ সময়ে তিনিও জেলা পরিষদের ফান্ড থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। এ সময়ে উপস্থিতি ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যগণ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন,আমরা জানতে পারি, আগুনে পুড়ে ২টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদের ফান্ড থেকে নগদ অর্থের চেক প্রদান করেন এবং আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে ঘর নির্মানের জন্য ঢেউ টিন প্রদানের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ঢাকা জেলা বিএনপির মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা জানান, ঢাকা জেলা পরিষদের ফান্ড থেকে নগদ অর্থ প্রদানের চেক বিতরণ করা হয়েছে।যাতে ক্ষতিগ্রস্ত পরিবার পুনরায় ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা পেয়ে ঘর নির্মান করতে পারে।

নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের সাহিদা আক্তার ও নারিশা গ্রামের সূর্বনা বেগম অনুদানের চেক হাতে পেয়ে তারা খুশী হয়েছেন বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:০৬   ৮১ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ