ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জমকালো বিজ্ঞান মেলা শুরু

ভেড়ামারায় জমকালো বিজ্ঞান মেলা শুরু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬



ভেড়ামারায় জমকালো বিজ্ঞান মেলা শুরু

‎কুষ্টিয়া: ‎নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ভেড়ামারায় শুরু হয়েছে উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলা।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম রুমে এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার সব বৈজ্ঞানিক প্রজেক্ট ও উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছে।

‎১২ জুন শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হলো আমাদের এই শিক্ষার্থীরা। তাদের এই ছোট ছোট উদ্ভাবনই আগামী দিনে দেশকে বড় বড় বৈজ্ঞানিক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বমঞ্চে অবদান রাখবে।” তিনি শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় পারদর্শী করে তুলতেই এই মেলার আয়োজন। প্রতি বছরই খুদে বিজ্ঞানীদের মেধা ও নতুন নতুন আইডিয়া আমাদের মুগ্ধ করে।
‎উপজেলা প্রশাসন সবসময় এই ধরণের সৃজনশীল উদ্যোগের পাশে থাকবে।

‎”মেলা ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, স্মার্ট সিটি মডেল, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো সমসাময়িক নানা সমস্যার আধুনিক ও সাশ্রয়ী বৈজ্ঞানিক সমাধান প্রদর্শন করছে। খুদে বিজ্ঞানীদের চমৎকার উপস্থাপনা ও উদ্ভাবনী মেধা মেলায় আগত দর্শনার্থী ও বিচারকদের দারুণভাবে আকৃষ্ট করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রজেক্ট উপস্থাপনকারী বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এন, আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৫   ৯০ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ