ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


 উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা

ঢাকা:“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ’ষ্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (বিজ্ঞান ও উদ্ভাবনী) মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনী মেলায় উপজেলার ১৪টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
’ষ্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মেলার অংশ হিসেবে পলিথিনের ব্যবহার হ্রাস,পরিবেশ দূষন থেকে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানসম্পূন্ন কয়েকটি পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা-১,দোহার ও নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে প্রধান অতিথি ঢাকা-১,দোহার ও নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক পুরস্কার তুলে দেন। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন শিক্ষার্থীকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সৌজন্যমূলক উপহার বিতরণ করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানস সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রাকিবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কুতুব উদ্দিন।এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশত বান্ডিল/বান ঢেউটিন ও নগদ ৩লাখ টাকা ৮১টি পরিবারের হাতে তুলে দেন সাংসদ খন্দকার আবু আশফাক। এ সময়ে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ত্রানের টাকা আতœসাৎ করা অনৈতিক এবং দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাই আপনারা সচেতন থাকবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৫   ১৩৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ