ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ১৫ দুস্থ অসহায় পরিবারকে ১৫ লক্ষ টাকা অনুদান

সিংগাইরে ১৫ দুস্থ অসহায় পরিবারকে ১৫ লক্ষ টাকা অনুদান


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


সিংগাইরে ১৫ দুস্থ অসহায় পরিবারকে ১৫ লক্ষ টাকা অনুদান
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার ১৫টি দুস্থ ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামে মো. নজর আলী মেম্বারের বাড়িতে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সাত্তার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এম এ সাত্তার খান।
এ সময় সাত্তার খান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মসজিদ, এতিমখানা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশাপাশি অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তায়ও আমরা সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি।। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অনেক পরিবার আর্থিক সংকটের কারণে কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই আমাদের এই উদ্যোগ।
সহায়তা পেয়ে ৯০ বছর বয়সী আছিয়া বেগম বলেন, আমার নিজের কোনো বাড়ি নেই। অন্যের জায়গায় থাকি। অনেক কষ্টে জীবনযাপন করছি। এক লাখ টাকা আমার জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। আমরা তার ও তার পরিবারের জন্য দোয়া করি।
অন্যান্য উপকারভোগীরাও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু, জামির্ত্তা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নজর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সাত্তার ফাউন্ডেশনের এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় উদাহরণ।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৯:০১   ৭৮ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ