ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন

‎কুষ্টিয়া: দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

‎২৩ জুন মঙ্গলবার বেলা ১১টার সময় দক্ষিণ রেলগেট থেকে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোডাউনটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎মোটরসাইকেল শোডাউন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আগামী দিনে যেকোনো রাজনৈতিক আন্দোলন সফল করতে ভেড়ামারা বিএনপি প্রস্তুত রয়েছে।

‎উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, এবং উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক রানা আহমেদ। শোডাউনে ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:১১:১৫   ৮৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি
পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ
কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা
মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল



আর্কাইভ