ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সভাপতি রাজ, সম্পাদক সোহেল সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

সভাপতি রাজ, সম্পাদক সোহেল সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ফরিদপুর: সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. সাব্বির আহমেদ রাকিবকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন।

এছাড়া মো. রিশাদ শেখকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর জানান, জেলা ছাত্রদল ১৫ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন করেছে। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে জেলা কমিটির কাছে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৩   ৮২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার
মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন



আর্কাইভ