ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার কালীগঞ্জে ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় শিক্ষিকাকে লাঞ্ছিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ফুলপুরে নিখোঁজ রেনু মালার মরদেহ কালভার্টের নিচ থেকে উদ্ধার নির্বাচিত হওয়ার ৪ মাসের মধ্যেই মাসুদ সাঈদীর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারকেল চারা বিতরণ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ পাইকগাছায় বিধবা বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দৌলতপুরে বিএনপির হুংকার, বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ

দৌলতপুরে বিএনপির হুংকার, বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


দৌলতপুরে বিএনপির হুংকার, বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ
মানিকগঞ্জ: দৌলতপুর উপজেলা বিএনপির নেতার হুংকার। বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে আলাপকালে যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম বলেন রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে বলা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে যুবদল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আব্দুস সালামকে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) সকালে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে ওই বিতর্কিত মন্তব্য করেন আব্দুস সালাম। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার পর জেলা যুবদলও বিষয়টি খতিয়ে দেখে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামকে বলতে শোনা যায়, কিছু সাংবাদিক তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, যুবদলের পক্ষ থেকে যেসব তথ্য বা বক্তব্য দেওয়া হবে, সেগুলো প্রচার করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
একপর্যায়ে তিনি বলেন, দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, শুধু রিপোর্টার আছে। এলাকায় রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।
এমন বক্তব্য প্রকাশ পাওয়ার পর সাংবাদিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আব্দুস সালাম দাবি করেন, তিনি মূলত আওয়ামীলীগপন্থি সাংবাদিকদের বিষয়ে ওই বক্তব্য দিয়েছেন। তবে যারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করেন, তাদের তিনি স্বাগত জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৩:০২   ১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় শিক্ষিকাকে লাঞ্ছিত
সিংগাইর বাজারে মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড
দৌলতপুরে বিএনপির হুংকার, বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ
ভূঞাপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ভূঞাপুরে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলো বাবা



আর্কাইভ