ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা

লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা
ভোলা: লালমোহনে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে| এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল-আমিন লালমোহন থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন|
এজাহারে উল্লেখ করা হয়, আল-আমিন বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়রাবাদ গ্রামে নিজ বাড়ির দরজায় মুদি ব্যবসা করে আসছেন| কিছুদিন আগে পাশ^বর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতানী এলাকার মোঃ সাকিল, মোঃ জামাল, মোঃ আলাউদ্দিন চৌধুরী, মোঃ ফারুকসহ কয়েকজন আল-আমিনের দোকানে নিয়মিত যাতায়াত করতে থাকে| এক পর্যায়ে ব্যবসায়ী আল আমিনের কাছে অভিযুক্তরা প্রথমে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন| তিনি টাকা দিতে অ¯^ীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে|
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে ডেকে তাকে ফারাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার এলাকায় নিয়ে যান| সেখানে চাঁদার দাবিতে চাপ প্রয়োগ করা হয়| পরে তাকে আরেকটি স্থানে নিয়ে গিয়ে মারধর, লাথি ও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে|
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন| ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি উদ্ধার পান| পরে চিকিৎসা গ্রহণ করেন এবং আইনি প্রতিকার চেয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন|
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানায়, লিখিত এজাহার পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে| এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৯:৪৪   ৭৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ