ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


‎

‎ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন

কুষ্টিয়া: নারী শিক্ষার প্রসার ছাত্রীদের বিদ্যালয়মুখী করা এবং যাতায়াত নির্বিঘ্ন করতে  ভেড়ামারায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৪ জুন বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূরত্বের কারণে যেন কোনো ছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেল শুধু তাদের যাতায়াতই সহজ করবে না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

সাইকেল পেয়ে উচ্ছ্বসিত এক ছাত্রী জানায়, “বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ায় প্রতিদিন যাতায়াতে খুব কষ্ট হতো। এখন সাইকেল পাওয়ায় আমি নিয়মিত ও সঠিক সময়ে স্কুলে আসতে পারব। উপজেলা প্রশাসনের এই উপহার আমার পড়াশোনার গতি আরও বাড়িয়ে দেবে।”উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ জানান, এই উদ্যোগ গ্রামীণ জনপদের ছাত্রীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এবং নারী শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ছাত্রীদের মাঝে সাইকেলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৭:২৯   ৯০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা
● পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
● ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ
● টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
● ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ



আর্কাইভ