ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
খেলাধুলাকে অর্থনীতির মূলধারায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে : অর্থমন্ত্রী শতভাগ জিপিএ-৫ দেখাতে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ সমালোচনা নয়, সমর্থন করুন: নেইমার পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার ‘ককটেল টু’সহ ওটিটিতে আরও যা দেখবেন ৬ মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল প্যারোলে মুক্তি পেয়ে সাবেক এমপি পুত্র মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল, পরিবারের জন্য চাইলেন ক্ষমা আলফাডাঙ্গায় লোডশেডিংসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যের সাথে পল্লী বিদ্যুতের এজিএম এর মতবিনিময় চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক ‘দুলাভাই’ বাহিনীর প্রধান

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক ‘দুলাভাই’ বাহিনীর প্রধান


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬


সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক ‘দুলাভাই’ বাহিনীর প্রধান

খুলনা: সুন্দরবনের রেঞ্জে কয়রা উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বাহিনীটির প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি জিম্মি জেলে বলে দাবি করেছেন স্থানীয় ইউপি মেম্বার।

আজ শুক্রবার সকালে সুন্দরবনের গোলাখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত সরদার (৬৫) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তিনি বনদস্যু ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই ঘটনায় রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। সুন্দরবনের ভেতরে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টানা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে যায়। প্রথমে স্থানীয়দের ধারণা ছিল, দুটি বনদস্যু দলের মধ্যে গোলাগুলি হচ্ছে। পরে এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি দেখে তাঁরা ধারণা করেন, কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের সংঘর্ষ হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন দাবি করেন, নিহত শওকত সরদার একজন জেলে ছিলেন। কয়েকদিন আগে তাঁকে বনদস্যু দুলাভাই বাহিনী অপহরণ করেছিল বলেও তিনি দাবি করেন।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান পরিচালনার সময় দুলাভাই বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতভর চলা অভিযানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হওয়ার এবং সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৬   ৭০ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


নোটিশেই খালাস ভেড়ামারা পৌরসভা, নির্বিঘ্নে চলছে অবৈধ ভবন নির্মাণ
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো শতাধিক মানুষ
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ, দিশেহারা হাজারো কৃষক
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু
ভেড়ামারায় ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ