ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন

সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬


 হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন
নোয়াখালী: হাতিয়ায় উৎসব মুখর পরিবেশে আলীবাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন জাফর উল্যাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদুল ইসমাইল টুটুল।

নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে বাজারের ১২৪ জন বৈধ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

গত ১১ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১টি পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাতে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য ৪ টি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

এতে হরিন প্রতিক নিয়ে সবোর্চ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হন‌ জাফর উল্লাহ। আনারস প্রতীক নিয়ে সবোর্চ্চ ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদুল ইসমাইল টুটুল। এছাড়া সহ সভাপতি পদে মোঃ রাশেদ ৫৮ ও ক্যাশিয়ার পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন দেলোয়ার হোসেন।

নির্বাচনকে ঘিরে আলী বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠটি সম্পুর্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন প্রার্থীদের কর্মী সমর্থকরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন।

নির্বাচনে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।

নির্বাচন দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও মোঃ আলী কলেজের অধ্যক্ষ মোঃ আজমির হোসেন বলেন, প্রথম থেকে বাজারের বনিকরা নির্বাচনে সহযোগিতা করে আসছে। আজ ভোট গ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে গননা করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫০   ২১৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ