ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬


 ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

ময়মনসিংহ:ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা বাজার মোড়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা করেছে পুলিশ

রবিবার ২৮ জুন বিকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভায় ওসি ফিরোজ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।কোথাও মাদক ব্যবসা,সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

তিনি আরও বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি রোধে অভিভাবক,জনপ্রতিনিধি,শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত এলাকাবাসী মাদক,চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, ব্যবসায়ী,যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভা শেষে মাদক,বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৫   ১০৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ