ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র জাসদ থেকে পদত্যাগ

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র জাসদ থেকে পদত্যাগ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬


‎

‎ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র জাসদ থেকে পদত্যাগ
‎কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জাতীয় যুবজোটের সকল প্রকার সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল কবির টুটুল।

‎২৯ জুন সোমবার বেলা ১২টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। তিনি জাসদ যুবজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, “আমি সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় দলীয় সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগ করছি। কোনো প্রকার ভয়-ভীতি, হুমকি বা বাহ্যিক চাপে পড়ে আমি এই সিদ্ধান্ত নিইনি।”

‎পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করে তিনি আরও জানান, মূলত পারিবারিক ব্যস্ততা এবং নিজস্ব ব্যবসা-বাণিজ্যে মনযোগ ও পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই তিনি রাজনীতি থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাঁর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

‎সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার থেকে তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫   ৯০ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ