ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬

ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


‎

ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত পাখিভ্যান এবং বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ৬ জন চোর ও চোরাই মাল ক্রেতাকে গ্রেফতার করেছে। গতকাল ২৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর (ডাকেরবাড়ী) এলাকার একটি ভাঙ্গাড়ী দোকান এবং সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
‎
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমানের তত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
‎
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর ভবানীপুর এলাকার পলাতক ভাঙ্গাড়ী ব্যবসায়ী মোঃ রিপন হোসেনের দোকানে চোরাই মালামাল কেনাবেচা চলছে। তৎক্ষণাৎ পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ আসামীকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর, আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী রিপন হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় চোরাই মালামালসমূহ উদ্ধার করা হয়।
‎
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: ১টি ব্যাটারী চালিত পাখিভ্যান, ২টি গ্যাস সিলিন্ডার, ১টি হাফ ব্যারেল ড্রাম, ১টি লোহার সাইলেন্সার পাইপ, ১টি অর্ধাচন্দ্রাকৃতির লোহার রড, ৫টি সিলভারের কড়াই, ৩টি সসপেন, ১০টি গামলা এবং ৭টি সিলভারের পাতিল।
‎
গ্রেফতারকৃত আসামীরা হলেন: ভেড়ামারা থানার সাতবাড়িয়া এলাকার মোঃ রেজাউল করিম (৩৭), মোঃ রিপন মন্ডল ওরফে কালু (৩৭) ও মোঃ নাজমুল (২৩); বৃত্তিপাড়া এলাকার মোঃ রেন্টু ইসলাম বাচ্চু (৩০); পাবনার ঈশ্বরদী থানার বাবুপাড়ার মোঃ বাহরাম আলী (৪৭) এবং মিরপুর থানার ধলসা এলাকার মোঃ অনিক শেখ (২৭)।
‎

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৪১১/৪১৩/৩৪ ধারায় মামলা নং-৩০ (তারিখ: ৩০/০৬/২০২৬) রুজু করা হয়েছে। চোরাচালান ও চুরির সিন্ডিকেট দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫২   ১১৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ