ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬


 উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

খুলনা: উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন মানবিক সংগঠন ‘সম্মিলিত সেবা টীম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনার কয়রা সদর ইউনিয়নে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। “সমসাময়িক ও দুর্যোগকালীন সমস্যায় দুঃস্থ মানবতার পাশে আমরা ১০০ জন”—এই স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটির প্রাথমিক লক্ষ্য ১০০ জন সদস্য নিয়ে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম তৈরি করা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বেদকাশী কলেজিয়েট স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকবার আলী শেখ-কে আগামী ছয় মাসের জন্য সংগঠনের প্রধান পরিচালক নির্বাচিত করা হয়।

এছাড়া পরিচালক হিসেবে মনোনীত হন মাওলানা আব্দুর রহিম। নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান শরীফ তোহা, নুর হাসান, আসির ফয়সাল আলিফ, শেখ মুজাহিদুল ইসলাম, মুহা জাহাঙ্গীর হোসেন, ফজলে রাব্বি এবং মু. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ, দারিদ্র্য ও বিভিন্ন সামাজিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করবে ‘সম্মিলিত সেবা টীম’।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে উপকূল ও সুন্দরবন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে এই সংগঠন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৫   ১৪০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ