ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
কুড়িগ্রাম: উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীর উভয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায়। স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার বলদিপাড়া এলাকার আবু সামাদের ছেলে আবু সাঈদ (৭১) দুপুরে ঘরে খেতে বসেন। ঝর-বৃষ্টির

কারনে প্রতিবেশি মোকছেদুর রহমানের বাড়ির বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে সকলের অগোচরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পরে। বিষয়টি কারো নজরে আসেনি। এদিকে স্বামীকে খেতে দিয়ে স্ত্রী রাবেয়া বেগম (৬০) টিউবওয়েলে পানি আনতে যান। রাবেয়া বেগম যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পরে যেতে ধরলে ওই টিনের বেড়ায় হাত দিলে হঠাৎ করে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করেন।

তার চিৎকারে স্বামী সাঈদ স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে স্ত্রীর শরীরে স্পর্শ করলে উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। আবু সাঈদ ও রাবেয়া বেগম দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। এদিকে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ বাড়ির বেড়ার সাথে যুক্ত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝর-বৃষ্টির পর বাড়িতে থাকা বিদ্যুতের তাড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা বিচ্ছিন্ন হয়ে পড়লে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তা মেরামত করানো উচিৎ। এ ধরনের ছোট ভুলের জন্য প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৪৬   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ