ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


 পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার,৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২ টা ১০ মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস অভিযানিক দল পটুয়াখালী সদর থানার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকার মোল্লাস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, আঃ রহিম হাওলাদার (৩৩) গ্রামের বাড়ি ছাতনপাড়া, বড়বগি ইউনিয়ন, তালতলী উপজেলা, বরগুনা এবং মোঃ সজিব দুয়ারী (২৬) গ্রামের বাড়ি উত্তর তক্তাবুনিয়া, হলদিয়া ইউনিয়ন, আমতলী উপজেলা, বরগুনা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশের সকল ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পটুয়াখালী গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতেও জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২৩   ১১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ