ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচে, নেমে গেছে নিম্নাঞ্চলের পানিও

তিস্তার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচে, নেমে গেছে নিম্নাঞ্চলের পানিও


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬


 তিস্তার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচে, নেমে গেছে নিম্নাঞ্চলের পানিও

নীলফামারী: টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে তা কমে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার (৫১.৯৯) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই)বিকেল ৩ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ও নীলফামারীর ডিমলা উপজেলার মাঝামাঝি অবস্থিত ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯৯ সেন্টিমিটার। এই পয়েন্টেই বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার (৫২.১৬) ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো।

আকস্মিক পানি বাড়ায় কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি কমে যাওয়ার সাথে সাথে সেইসব এলাকার পানিও নেমে গেছে।এতে বন্যার শঙ্কায় আপাতত নেই ডিমলা উপজেলায়। বৃহস্পতিবার রাতে তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই,পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল।তবে বর্তমানে সেইসব এলাকা থেকে পানি নেমে যাওয়ায় বন্যার শঙ্কায়ও আপাতত কেটে গেছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, বৃহস্পতিবার রাতে নিম্নাঞ্চল পানি বাড়লেও এখন পানি কমে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমার এলাকায় কোনো পরিবার পানিবন্দি নেই।

পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পানি কিছুটা বেড়েছিলো। শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এই এলাকায় এত কম পানিতে কোনো পরিবার পানিবন্দি হয়না।

ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, শুক্রবার সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার,দুপুর ১২ টায় ১৬ সেন্টিমিটার ও বিকেল ৩টায় তা অপরিবর্তিত থেকে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কমতে পারে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৬   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ