ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা • ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের • সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী • জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ • পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল • ১৬৯ ইয়াবাসহ গ্রেপ্তারের পর লালমোহন ছাত্রদল নেতা শরিফ বহিষ্কার • ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস • জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর • মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক • ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হলেন লালমোহনের মনিরুল ইসলাম

লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হলেন লালমোহনের মনিরুল ইসলাম


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হলেন লালমোহনের মনিরুল ইসলাম

ভোলা: লালমোহনের কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn থেকে এ বছর ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।

তিনি লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার হিম্মত আলী মাতাব্বর বাড়ির মো. ইউসুফ আলী মাস্টারের দ্বিতীয় ছেলে।

মনিরুল ইসলাম ১৯৯৭ সালে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

ব্যারিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, “প্রত্যেক মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ব্যারিস্টার হব এবং ন্যায়-নীতির পক্ষে কাজ করব। মহান আল্লাহ তায়ালা আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। দেশের মানুষের সেবার উদ্দেশ্যে কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া প্রার্থী।”

লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় লালমোহনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৯   ৮৯ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ
● ১৬৯ ইয়াবাসহ গ্রেপ্তারের পর লালমোহন ছাত্রদল নেতা শরিফ বহিষ্কার
● কাঁঠালিয়ায় প্রেস ক্লাব সহসভাপতির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল
● সন্ধ্যা নদীতে অভিযান, কাউখালীতে সাড়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
● বাউফলে পল্লী বিদ্যুতের বিলে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে হাজারো গ্রাহক



আর্কাইভ