ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


পটুয়াখালীর ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে সিরীয় বংশোদ্ভূত এক বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর থানা-পুলিশ বাসার একটি কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মাজেদ আল খতিব সিরিয়ার নাগরিক হলেও তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাবার দিতে গিয়ে এক ব্যক্তি মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে তাঁদের বাসায় ভাড়া থাকতেন। তিনি শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। মাঝেমধ্যে তাঁর পরিবারের সদস্যরাও আসতেন। শুক্রবার দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ছেলে পটুয়াখালীতে এসেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৯   ৮০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম
মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের
অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার
পটুয়াখালীতে এশিয়ার প্রথম পানি জাদুঘর পড়ে আছে নীরবতায়



আর্কাইভ