ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা • ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের • সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী • জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ • পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল • ১৬৯ ইয়াবাসহ গ্রেপ্তারের পর লালমোহন ছাত্রদল নেতা শরিফ বহিষ্কার • ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস • জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর • মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক • ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে অভিযানে জব্দ ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

চাটমোহরে অভিযানে জব্দ ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


চাটমোহরে অভিযানে জব্দ ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

পাবনা: চাটমোহরে মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আফরার বিল ও বোয়াইলমারি বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহরে অভিযানে জব্দ ২৭ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানকালে জব্দ করা ২৭ পিচ চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চাটমোহর উপজেলার ডিকশি বিল, বগা বিল, বিল কুড়ালিয়াসহ বিভিন্ন বিল ও জলাশয়ে হাজার হাজার চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে এ অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে রয়েছে।

আর/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:০২   ১১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল
● জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর
● চাটমোহরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
● ২৫ বছরেও সংযোগ সড়ক হয়নি,পরিত্যক্ত অবস্থায় সেতু
● প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে



আর্কাইভ