ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

ব্যক্তিজীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে বহুবার আলোচনায় এসেছেন শাকিব খান। তবে এবার তিনি জানালেন জীবনের প্রথম প্রেমের গল্প। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে এক অনুষ্ঠানে অকপটে বললেন, এক সময় সেই প্রেমিকাকেই বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে এবার চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরন’-এ চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে এলো তাঁর জীবনের প্রথম প্রেমের অজানা অধ্যায়।

অনুষ্ঠানে একপর্যায়ে পূর্ণিমা পুরোনো স্মৃতি টেনে বলেন, ‘একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার।’ কিছুটা অবাক হয়ে শাকিব জানতে চান, ‘কঠিন প্রেম ছিল?’

জবাবে পূর্ণিমা জানান, মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ ছিলেন। তিনি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন। শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীও সেই সম্পর্কের কথা জানতেন।

এরপর শাকিব নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও।’

জানা যায়, অভিনয়জীবনের কয়েক বছর পর ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। সম্পর্ক ভালোভাবে এগোলেও শেষ পর্যন্ত নানা অভিমান ও পরিস্থিতির কারণে তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।

সেই সময়ের স্মৃতিচারণ করে শাকিব বলেন, ‘আমি ওখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়! কীভাবে ঘটনাটা ঘটল, আমি নিজেও বুঝতে পারিনি।’

আড্ডার একপর্যায়ে পূর্ণিমা মজা করে জানতে চান, ‘এখনো যদি সে সিঙ্গেল থাকে, সুযোগটা কাজে লাগাবে?’হেসে শাকিব বলেন, ‘জানি না, থাকতেও পারে। তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে।’

প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কী থেকে কী হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যিই আমার অনুশোচনা হয়।’

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪০   ১১৬ বার পঠিত  |            







বিনোদন থেকে আরও...


চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা
নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ সাপ, অপুর সেই ভয়ংকর অভিজ্ঞতা



আর্কাইভ