ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ -এ অংশ নিতে আগ্রহী অধিভুক্ত কলেজগুলোকে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের আগে নিজস্ব বাছাই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রতিটি কলেজকে নিজস্ব বাছাইয়ের মাধ্যমে একক ইভেন্টের জন্য একজন এবং দলীয় ইভেন্টের জন্য নির্ধারিত সংখ্যক প্রতিযোগী নির্বাচন করতে হবে। নির্বাচন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যের জন্য নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিবন্ধন ও প্রতিযোগিতার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন গত ১২ জুলাই শুরু হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। একই সময় পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধনও চলবে।

প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে ফিক্সচার তৈরি করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর সময়সূচি পরে জানানো হবে।

অন্যদিকে, জেলা পর্যায়ে বিজয়ী ক্রীড়াবিদদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীর সময়সূচিও পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

ব্যাংক হিসাবের তথ্য পাঠানোর নির্দেশ

জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার ভেন্যু হিসেবে নির্বাচিত কলেজগুলোকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে sports.nu.ac.bd পোর্টালে লগইন করে ‘College Bank Details’ অপশনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে বলা হয়েছে, যাতে আর্থিক বরাদ্দ দেওয়া যায়।

যেসব ইভেন্টে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা একক বিভাগে থাকবে—দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় বিভাগে থাকবে গণসংগীত, সৃজনশীল নৃত্য ও বিতর্ক।

আর ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিকসে থাকছে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ ও ৫০০০ মিটার দৌড়, ৪×১০০ ও ৪×৪০০ মিটার রিলে, ১০০/১১০ মিটার হার্ডলস, শটপুট, ডিসকাস, জ্যাভলিন ও হ্যামার থ্রো, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প এবং পোল ভল্ট।

এ ছাড়া দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল, টেবিল টেনিস, ভলিবল ও ক্রিকেটসহ বিভিন্ন দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৭   ১০৩ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক
সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান
আরও ১০ স্থায়ী কমিটি গঠন সভাপতি পদ না দেওয়ায় বিরোধী দলের ক্ষোভ, সংসদ কক্ষ ত্যাগ
বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই ব্যাপক উন্নয়ন হয়েছে: আলতাফ হোসেন চৌধুরী
১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা



আর্কাইভ