ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আইন ও আদালত » আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


 আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আদালতসংক্রান্ত তথ্য প্রকাশে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করতে আইন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতকেন্দ্রিক সাংবাদিকতার সঙ্গে যুক্তদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ রয়েছে। তাই বিচারিক কার্যক্রম ও লিখিত আদেশের বাইরে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিন আদালত কভার করতে গিয়ে আইন সাংবাদিকদের নিজস্ব একটি ‘এক্সপার্টিজ’ তৈরি হয়েছে। তারা জানেন আদালতের কার্যক্রমের কোনো অংশ প্রকাশ করা যায় এবং লিখিত রায় বা আদেশের বাইরে কোনো বিষয় জনসমক্ষে আনা সমীচীন নয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আপনারা নিজেরাই অনেক ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ অনুসরণ করেন। আমি বিশ্বাস করি, ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ বিষয়ে সবসময় দায়িত্বশীল থাকবেন।

’

ল’ রিপোর্টার্স ফোরাম সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে সংগঠনের সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এসএম নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরাম নেতারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশ না করতে পারার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলাম। সিনিয়র আইনজীবীরাও আমার সঙ্গে একই দাবি জানিয়েছেন। বিষয়টি আবারও প্রধান বিচারপতির নজরে আনা হবে।’

বাংলাদেশ সময়: ২২:৪৯:১০   ১৭৭ বার পঠিত  | ●   ●







আইন ও আদালত থেকে আরও...


● সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে
● খুলনায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
● র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি নামে
● অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
● দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন



আর্কাইভ