ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

বাউফলে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


 বাউফলে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালী:বাউফলে এক গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক জামায়াত নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। মারধরের শিকার ওই জামায়াত নেতার নাম ফারুক হোসেন প্যাদা। তিনি উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদে রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা পয়সার লোভ দেখিয়ে ওই গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠকও হয়। তবে কিছুদিন পর আবারও ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন। ঘটনার দিন ওই গৃহবধুর সাথে দেখা করতে গেলে স্থানীয়রা জামায়াত নেতা ফারুককে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি জানাজানি হলে পরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ও গৃহবধূর শ্বাশুড়ি বলেন, টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলে। এই পারিবারিক সুসম্পর্কে পূজি করে গোপনে আমার পূত্রবধূর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়। পরে সালিশির মাধ্যমে মিমাংসা হয়। এরপরেও সে আমার পূত্র বধুকে কুপ্রস্তাব দিয়ে আসছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন ফারুক হোসেন প্যাদা। তিনি বলছেন, আমার বিরুদ্ধে গুজব জড়ানো হয়েছিল এক নারীর সাথে আমার সম্পর্ক আছে। যদিও কেউ হাতেনাতে ধরতে পারেনি। তারপরেও কয়েকজন লোক আমার সাথে ওই নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে মারধর করেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২৫:০০   ৭২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ