ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিপক্ষের জায়গা জোরপূর্বক ভরাট

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিপক্ষের জায়গা জোরপূর্বক ভরাট


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


 নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিপক্ষের  জায়গা জোরপূর্বক ভরাট

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ইলিয়াছ মিয়া হাওরের কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিপক্ষ লন্ডন প্রবাসীর পিতা আব্দুস শহীদের মালিকানা ভুমিতে জোরপূর্বক মাটি ভরাট করে যাচ্ছে। এতে আঃ শহীদের ছেলে মারুফ মিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২৯ জুলাই আবেদন করলে তিনি ইউপি ভুমি অফিসারকে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

এক পর্যায়ে গত বুধবার হবিগঞ্জ আদালতে ১৪৪ ধারায় মামলা করেন প্রবাসী পরিবার। পুলিশ বৃহস্পতিবার বিরোধীয় ভুমিতে কোন প্রকার কাজ না করার জন্য সরেজমিনে গিয়ে নিষেধাজ্ঞাসহ নোটিশ প্রদান করেন। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে বালু উত্তোলন করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সর্তক করে দিয়ে আসেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের শেরপুর মৌজার আরএস দাগ নং ৫০৯ এর এক একর ২০ শতক ভুমির মালিক লন্ডন প্রবাসী পরিবার আঃ শহীদ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবেশী প্রভাবশালী ইলিয়াছ মিয়া, তার ছেলে রুবেল মিয়া জোরপূর্বক কিছু ভুমি দখল করে গৃহনির্মাণ করে। এ ব্যাপারে শালিস বিচারে কোন ফল না পেয়ে মামলা করেন প্রবাসী পরিবার। সম্প্রতি উক্ত ভুমিখেকো ইলিয়াছ মিয়া দলবল নিয়ে রাজনৈতিক চত্রছায়ায় প্রবাসী আঃ শহীদের দখল ও মালিকা ভুমিতে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছে।

আদালতে ১৪৪ ধারায় মামলা ও পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উক্ত প্রভাবশালী চক্র বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশংখ্যা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রবাসী পরিবারের কর্তা আঃ শহীদ জানান, ৫০৯ দাগে এক একর ২০ শতক ভুমি তিনি খরিদসুত্রে মালিক। প্রতিপক্ষ ইলিয়াছ মিয়া ওই দাগে কোন মালিকানা কাগজপত্র নাই। তারা ৫৯৪ দাগে খরিদা মালিক।

গায়ের জোরে আমার জায়গায় বালু দিয়ে অবৈধভাবে ভরাট করছে। ইলিয়াছ মিয়া ৫০৯ দাগে তাদের মালিকানা নাই স্বীকার করে বলেন, অন্য মালিকের সাথে তারা জায়গা রদবদল করেছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেন নি।

এস/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৪   ১৮৯ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন
সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব



আর্কাইভ