ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু


ধর্ম ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

মক্কায় শুরু হয়েছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ইসলামবিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বাছাইপর্বের পর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে পবিত্র মসজিদুল হারামে।

প্রাথমিক বাছাইপর্বে বিচারক প্যানেলের সদস্যরা নারী ও পুরুষ প্রতিযোগীদেরশুনে চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের বাছাই করেন। কোরআনের কিরাআত ও তিলাওয়াতের বিধিবিধানে বিশেষজ্ঞ আন্তর্জাতিক নারী ও পুরুষ বিচারকদের একটি দলের তত্ত্বাবধানে সর্বোচ্চ নির্ভুলতা ও স্বচ্ছতার মানদণ্ড অনুসরণ করে এই বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা পাঁচটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সফলভাবে আয়োজন নিশ্চিত করতে মন্ত্রণালয় তার সব ধরনের সক্ষমতা কাজে লাগাচ্ছে। এর অংশ হিসেবে ইলেকট্রনিক বিচারব্যবস্থা চালু করা হয়েছে এবং প্রতিযোগীদের মূল্যায়নে ন্যায়সংগততা ও নির্ভুলতা নিশ্চিত করতে সমন্বিত সাংগঠনিক পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থাও করা হয়েছে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহৎ কোরআন প্রতিযোগিতা। এতে মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি সৌদি রিয়ালেরও বেশি। এর মাধ্যমে পবিত্র কোরআনের সেবা, কোরআন হিফজে উৎসাহ দেওয়া এবং কোরআনের মূল্যবোধ ও শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটছে।

বাংলাদেশ সময়: ১:০৭:২৩   ১৫৩ বার পঠিত  |







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ