ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর: শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করে।

নিহত দুজন হলেন, আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনার বাড়ি শ্রীপুরের বর্মি ইউনিয়নে। তার বাবার নাম সিদ্দিক মিয়া।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়া এক যুবক ও যুবতীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

রিনার স্বজনরা জানান, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা দুজন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। ধারণা করা হচ্ছে, এ কারণেই তারা আত্মহত্যা করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৫৭:১৫   ৮৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ