ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » এনআইডি কার্যক্রম উদ্বোধনে বাহরাইন যাচ্ছেন ইসি মাছউদ

এনআইডি কার্যক্রম উদ্বোধনে বাহরাইন যাচ্ছেন ইসি মাছউদ


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


এনআইডি কার্যক্রম উদ্বোধনে বাহরাইন যাচ্ছেন ইসি মাছউদ

প্রবাসীদের ভোটার নিবন্ধনে ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম উদ্বোধন করতে বাহরাইন যাচ্ছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (০৮ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিবালয়ের এ-সংক্রান্ত এক সরকারি আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনার ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বাহরাইনে অবস্থান করবেন। সফরকালে তিনি বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসী ভোটাধিকার, ভোটার নিবন্ধন এবং এনআইডি সেবা নিয়ে এক বা একাধিক বৈঠক করার কথা রয়েছে। ১০ আগস্ট দেশ ত্যাগ করে ১৮ আগস্ট তার ফেরার কথা রয়েছে।

সফরের পুরো সময় এবং যাতায়াত ও ট্রানজিটের সময়কে সরকারি দায়িত্ব পালনের সময় হিসেবে গণ্য করা হবে। তিনি স্থানীয় মুদ্রায় বেতন ও ভাতা গ্রহণ করবেন এবং কোনো অর্থ বৈদেশিক মুদ্রায় নেওয়া হবে না।

এই সফরের যাবতীয় ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রজেক্ট-২।

বাংলাদেশ সময়: ১:২৩:১৮   ৯২ বার পঠিত  |   







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ