ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ২ বাসের সংঘর্ষে আহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ২ বাসের সংঘর্ষে আহত ৫


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ২ বাসের সংঘর্ষে আহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বাসের কমপক্ষে পাঁচ যাত্রী আহত হন।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এছাড়া হালকা আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরেছেন বলে জানা গেছে।শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অপর একটি পরিবহনের সংঘর্ষ হয়। এসময় দুই বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন।

এদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। অন্যরা গুরুতর আহত নন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ১:২১:৩৩   ৬৭ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ