ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনা:ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বিকেলে পূর্বধলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নেত্রকোনার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এক নারী ও তিনজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৭   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার
● দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
● ৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
● নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
● ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার



আর্কাইভ