ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

পিরোজপুর: নাজিরপুরে নিজ ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বি, এস সি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত নরোত্তম মৃধা উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বি ,এস ,সি নার্সিং বিষয়ে বরিশালে পড়াশোনা করছিলেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) সকাল সারে ১০ টার দিকে নরোত্তম মৃধা তাদের ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরানোর সময় অসাবধানতাবশত: ফ্রিজের লাইনের বিদ্যুতের তারের সাথে জরিয়ে পরলে তার পরিবারের লোকজন ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:১৬   ৭৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ