ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

‎কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ আধুনিক নগর গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) ১১ টার সময় ভেড়ামারা পৌরসভা মিলনায়তনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর অধীনে এই “৩য় পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়।

‎পৌরসভার মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর যৌথ অর্থায়ন ও সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

‎ভেড়ামারা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ভেড়ামারার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার জন্য বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার প্রশাসক মো: আমিরুল আরাফাত, এলজিইডির সিনিয়র প্ল্যানার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) দেবাশীষ চক্রবর্তী, এলজিইডি রিজিওনাল কোঅর্ডিনেটর (ঢাকা দক্ষিণ), আরবান প্ল্যানার, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এস এম আবদুল্লাহ আল মামুন, এলজিইডিসিনিয়র প্ল্যানার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) সরোয়ার হোসেন অপু, এলজিইডি প্ল্যানার, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) .মো. ইয়াসির হোসাইন, উপ-প্রকল্প পরিচালক (IUGIP) মো: শফিকুল আহসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার, পৌরসভার উপ সহকারি ইঞ্জিনিয়ার সোহানুর রহমান শিশির।

‎বক্তারা জানান, একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গঠনে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই এই উন্নয়ন রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। পুরো প্রকল্পটির সফল বাস্তবায়নে ভেড়ামারা পৌরসভা সর্বাত্মক কাজ করে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৩৬   ২২ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০
ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত
ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম
গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার



আর্কাইভ